আমরা এই ফিচারটি নিয়ে কাজ করছি। খুব শীঘ্রই এটি চালু হবে।
টাকা ফেরত সংক্রান্ত
রিফান্ড পলিসি
সাবস্ক্রিপশন এবং সার্ভিসের রিফান্ড নীতিমালা।
সর্বশেষ আপডেট: April 2026
ProductBank BD একটি ডিজিটাল সার্ভিস প্রোভাইডার। যেহেতু আমাদের প্রোডাক্ট (প্লাগিন লাইসেন্স) ডিজিটাল প্রকৃতির, তাই এটি একবার ইস্যু বা এক্টিভ হয়ে গেলে সাধারণত ফেরতযোগ্য নয়। তবে কিছু বিশেষ ক্ষেত্রে আমরা রিফান্ড বিবেচনা করি।
১. কখন রিফান্ড পাওয়া যাবে না?
নিম্নলিখিত কারণগুলোতে আমরা কোনো রিফান্ড প্রদান করি না:
লাইসেন্স কি (License Key) জেনারেট এবং এক্টিভ হয়ে যাওয়ার পর।
যদি আপনি "মনের পরিবর্তন" (Change of mind) এর কারণে রিফান্ড চান।
আপনার সার্ভার বা হোস্টিং এনভায়রনমেন্ট আমাদের প্লাগিনের রিকোয়ারমেন্ট পূরণ করতে ব্যর্থ হলে (কেনার আগে চেক করে নিন)।
আমাদের সার্ভিস ব্যবহার করে ব্যবসায়িক লাভ করতে না পারলে।
২. কখন রিফান্ড পাওয়া যাবে?
আমরা শুধুমাত্র নিচের ক্ষেত্রগুলোতে রিফান্ড রিকোয়েস্ট গ্রহণ করি:
কারিগরি ত্রুটি: যদি আমাদের প্লাগিন আপনার সাইটে কাজ না করে এবং আমাদের সাপোর্ট টিম সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয় (পেমেন্টের ৭ দিনের মধ্যে জানাতে হবে)।
ভুলবশত ডাবল পেমেন্ট: যদি আপনি একই ইনভয়েসে একাধিকবার পেমেন্ট করে ফেলেন।
লাইসেন্স কি (License Key) জেনারেট হওয়ার আগেই যদি আপনি অর্ডার ক্যান্সেল করতে চান।
৩. ফিজিক্যাল প্রোডাক্ট রিটার্ন পলিসি
যেহেতু আপনি ড্রপশিপিং করছেন, আপনার কাস্টমারদের প্রোডাক্ট রিটার্ন বা রিফান্ড সরাসরি আমাদের সাপ্লায়ার পার্টনার "Confidence Reseller BD" এর পলিসি অনুযায়ী হবে।
প্রোডাক্ট ভাঙা বা ভুল হলে আনবক্সিং ভিডিও সহ ৩ দিনের মধ্যে কপ্লেইন করতে হবে।
রিটার্ন চার্জ বা প্রসেসিং সাপ্লায়ারের নিয়ম অনুযায়ী হবে, এর সাথে ProductBank BD এর লাইসেন্স ফির কোনো সম্পর্ক নেই।
৪. রিফান্ড প্রসেসিং সময়
আপনার রিফান্ড রিকোয়েস্ট অনুমোদিত হলে, যে মাধ্যমে (বিকাশ/নগদ) পেমেন্ট করেছিলেন সেই মাধ্যমেই টাকা ফেরত পাঠানো হবে। এটি সম্পন্ন হতে সাধারণত ৩-৭ কর্মদিবস সময় লাগতে পারে।