আমরা এই ফিচারটি নিয়ে কাজ করছি। খুব শীঘ্রই এটি চালু হবে।
নিয়ম ও শর্তাবলী
Terms & Conditions
আমাদের সেবা ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে শর্তগুলো পড়ুন।
সর্বশেষ আপডেট: April 2026
ProductBank BD ওয়েবসাইটে স্বাগতম। আমাদের প্ল্যাটফর্ম, প্লাগিন বা সার্ভিস ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে রাজি হচ্ছেন। যদি আপনি এই শর্তগুলোর সাথে একমত না হন, তবে অনুগ্রহ করে আমাদের সেবা ব্যবহার থেকে বিরত থাকুন।
১. অ্যাকাউন্ট ও নিরাপত্তা
সার্ভিসটি ব্যবহারের জন্য আপনাকে সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং OTP গোপন রাখার সম্পূর্ণ দায়ভার আপনার।
একটি লাইসেন্স কি (License Key) শুধুমাত্র একটি ডোমেইন বা ওয়েবসাইটের জন্য প্রযোজ্য। এটি শেয়ার বা রিসেল করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. সাবস্ক্রিপশন ও পেমেন্ট
আমাদের সার্ভিসটি একটি বাৎসরিক সাবস্ক্রিপশন মডেলের উপর ভিত্তি করে চলে।
লাইসেন্স ফি অফেরতযোগ্য (Non-refundable)। পেমেন্ট করার আগে নিশ্চিত হয়ে নিন।
মেয়াদ শেষ হওয়ার পর সার্ভিসটি চালিয়ে যেতে হলে লাইসেন্স রিনিউ করতে হবে।
আমরা যেকোনো সময় সাবস্ক্রিপশন ফি পরিবর্তন করার অধিকার রাখি (তবে বর্তমান সাবস্ক্রাইবারদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এটি কার্যকর হবে না)।
৩. ড্রপশিপিং ও ফুলফিলমেন্ট
ProductBank BD একটি টেকনোলজি পার্টনার হিসেবে কাজ করে। পন্যের মজুদ, প্যাকিং এবং ডেলিভারির সম্পূর্ণ দায়িত্ব আমাদের মূল সাপ্লায়ার পার্টনার "Confidence Reseller BD" এর।
ডেলিভারি সময় বা পন্যের কোয়ালিটি সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য সাপ্লায়ারের পলিসি প্রযোজ্য হবে।
রিটার্ন এবং রিফান্ড পলিসি কনফিডেন্স রিসেলার বিডি-এর নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।
৪. নিষিদ্ধ কার্যকলাপ
নিম্নলিখিত কাজগুলো করলে আপনার অ্যাকাউন্ট ও লাইসেন্স বাতিল করা হতে পারে:
ফেইক অর্ডার প্লেস করা বা সিস্টেমের অপব্যবহার করা।
API বা প্লাগিন রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা।
অবৈধ বা প্রতারণামূলক কাজে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করা।
৫. সীমাবদ্ধতা
আমরা সর্বদা ৯০.৯% আপটাইম নিশ্চিত করার চেষ্টা করি। তবে সার্ভার মেইনটেন্যান্স, ইন্টারনেট সমস্যা বা থার্ড পার্টি API (যেমন: SMS Povider, Confidence API) এর সমস্যার কারণে সাময়িক সেবাবিঘ্নের জন্য ProductBank BD দায়ী থাকবে না।
শর্তাবলী বুঝতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন।