হোম কিভাবে কাজ করে ফিচার প্রাইসিং এপিআই লগিন করুন

API ইন্টিগ্রেশন

আমরা এই ফিচারটি নিয়ে কাজ করছি। খুব শীঘ্রই এটি চালু হবে।

নিরাপত্তা ও গোপনীয়তা

প্রাইভেসি পলিসি

আপনার তথ্যের সুরক্ষা আমাদের প্রধান অগ্রাধিকার।

সর্বশেষ আপডেট: March 2026

ProductBank BD-তে আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি। এই প্রাইভেসি পলিসি ডকুমেন্টটি ব্যাখ্যা করে যে আমরা কি ধরণের তথ্য সংগ্রহ করি, কেন করি এবং কিভাবে তা ব্যবহার করি। আমাদের ওয়েবসাইট বা প্লাগিন ব্যবহার করার মাধ্যমে আপনি এই নীতিমালার সাথে সম্মতি প্রদান করছেন।

১. আমরা কি কি তথ্য সংগ্রহ করি?

  • ব্যক্তিগত তথ্য: রেজিস্ট্রেশনের সময় আপনার নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস।
  • ব্যবসায়িক তথ্য: আপনার ওয়েবসাইট বা শপ লিংক (Shop Link) যেখানে আমাদের প্লাগিনটি ব্যবহৃত হচ্ছে।
  • পেমেন্ট তথ্য: লাইসেন্স কেনার সময় পেমেন্ট মেথড (বিকাশ/নগদ) এবং ট্রানজেকশন আইডি (TrxID)। আমরা কোনো পিন বা পাসওয়ার্ড সংরক্ষণ করি না।
  • ডিভাইস তথ্য: নিরাপত্তার স্বার্থে আইপি এড্রেস (IP Address) এবং ব্রাউজার তথ্য।

২. তথ্যগুলো কিভাবে ব্যবহার করা হয়?

আপনার দেওয়া তথ্যগুলো মূলত নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয়:

  • আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে (OTP ভেরিফিকেশন)।
  • লাইসেন্স এক্টিভেশন এবং রিনিউয়াল প্রসেস করতে।
  • সাপোর্ট টিকেট বা কাস্টমার সার্ভিসের প্রয়োজনে যোগাযোগ করতে।
  • অর্ডারের আপডেট বা নতুন ফিচারের নোটিফিকেশন পাঠাতে।

৩. তথ্য শেয়ারিং (Third Party)

যেহেতু আমরা ড্রপশিপিং মডেল নিয়ে কাজ করি, তাই অর্ডার ফুলফিলমেন্টের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য (যেমন: অর্ডারের বিবরণ) আমাদের মূল সাপ্লায়ার পার্টনার "Confidence Reseller BD" এর সাথে শেয়ার করা হতে পারে। এছাড়া আইনগত বাধ্যবাধকতা ছাড়া আমরা অন্য কোনো থার্ড পার্টির কাছে আপনার তথ্য বিক্রি বা শেয়ার করি না।

৪. তথ্যের নিরাপত্তা

আপনার তথ্যের সুরক্ষার জন্য আমরা শক্তিশালী এনক্রিপশন এবং সিকিউরিটি ব্যবস্থা ব্যবহার করি। পাসওয়ার্ড হ্যাকিং রোধে আমরা OTP ভিত্তিক রেজিস্ট্শন ব্যবস্থা চালু রেখেছি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান ১০০% নিরাপদ নয়, তাই আপনার পাসওয়ার্ড বা OTP কারো সাথে শেয়ার না করার অনুরোধ রইলো।

৫. কুকিজ (Cookies)

আমাদের ওয়েবসাইটে আপনার অভিজ্ঞতা সহজ করার জন্য আমরা কুকি ব্যবহার করি। এটি আপনাকে বারবার লগিন করার ঝামেলা থেকে মুক্তি দেয়। আপনি চাইলে ব্রাউজার সেটিংস থেকে কুকি ডিলিট করতে পারেন।

এই পলিসি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।

হেল্প সেন্টার

সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সাপোর্ট খোলা থাকে

এপিআই ইন্টিগ্রেশন

আমরা কাজ করছি, শীঘ্রই আসছে!